কালবৈশাখি ঝড়ে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (২ মে ) দুপুর পৌনে ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, হঠাৎ করেই দুপুর দেড়টার পর থেকে বৈরি আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস শুরু হলে স্রোত ও ঢেউয়ে নদী উত্তাল হয়ে যায়। এ সময় নৌ দুর্ঘটনা এড়াতে পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ডিবিসি/ এইচএপি