বাংলাদেশ, জাতীয়

টাকা দিবস আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ৫ই মার্চ ২০২৩ ০৪:১১:৫৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ টাকা দিবস। একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে প্রথম কাগজি মুদ্রার প্রচলনের দিন হিসেবে ৪ মার্চ টাকা দিবস পালন করা হয়।

সদ্য স্বাধীন বাংলাদেশে কাগজি মুদ্রার (টাকা বা টঙ্ক) প্রচলন শুরু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকার ‘কালেক্টার’ উদ্যোগে ২০২১ সালের ৪ মার্চ ‘টাকা দিবস’ পালনের প্রথম উদ্যোগ নেয়া হয়।

২০২২ সালে বাংলাদেশের প্রথম কাগজি টাকা প্রচলনের সুবর্ণজয়ন্তী (১৯৭২-২০২২) সামনে রেখে ব্যাপক উদ্দীপনার সঙ্গে টাকা দিবস পালিত হয়েছিল।


তৃতীয়বারের মতো ‘টাকা দিবস’ পালিত হচ্ছে আজ। এ বছরও ‘কালেক্টার’ টাকা দিবস উপলক্ষে ৬৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (৩য় তলা), ফার্মগেট, ঢাকায় কর্মশালাসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সরকারিভাবে দিনটি উদ্‌যাপনের জন্য জোর দাবিও জানানো হয়েছে কালেক্টারের পক্ষ থেকে।

 

উল্লেখ্য,  ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ৪ মার্চ ১৯৭২ তারিখে প্রকাশিত দুটি ব্যাংক নোট ১ টাকা ও ১০০ টাকা ছাপানো হয়। ১ টাকার নকশায় বাংলাদেশের মানচিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটি স্থান পায় এবং তাতে স্বাক্ষর করেছিলেন সে সময়ের অর্থসচিব কে এ জামান। অন্যদিকে ১০০ টাকার নকশায় দেখা যায় বাংলাদেশের মানচিত্র ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং তাতে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক। ১০০ টাকার ব্যাংক নোটটি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন হামিদ উল্ল্যাহ্ স্বাক্ষরিত।

আরও পড়ুন