বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামের এক মা। আজ মঙ্গলবার (১২ মে) সকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এসব সন্তান প্রসব করেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে এবং তিনটি কন্যা শিশু রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিথী আক্তারের। বিয়ের চার বছর পর তাদের ঘর আলো করে প্রথম এক কন্যাসন্তান আসে। এর দীর্ঘ ১০ বছর পর আজ আবারও একসঙ্গে চার সন্তানের জন্ম হলো। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার নতুন সদস্যের আগমনে তারা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও চার নবজাতক বর্তমানে সুস্থ আছেন। তবে এ ধরনের প্রসব অত্যন্ত বিরল হওয়ায় মা ও শিশুদের বাড়তি নিরাপত্তা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান জানান, নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক তদারকি করছেন। 

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন