বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে ট্রেন কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার যমুনা সেতু লিংক রোডের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজ পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন- নিরব (১২), নার্গিস (৩০), সুলতান মাহমুদ (২৮), রিপা (২০), দোলা (৪৫)।


টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে পৌঁছালে সেটির জ্বালানি তেল শেষ হয়ে যায়। বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে কিছু যাত্রী নিচে নেমে রেললাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন।


তিনি আরও জানান, ঠিক সেই সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তারা নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, তিন নারী ও এক পুরুষসহ মোট ৫ জন প্রাণ হারান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন