বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে মহাসড়কের উত্তরবঙ্গ লেনে এই দুর্ঘটনা ঘটে।


নিহত চালকের নাম মতিন (৩১)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চর এনায়েতপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তারটিয়া এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে থাকা চালক ও হেল্পার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মতিনকে মৃত ঘোষণা করেন।


এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট স্বপন চাকমা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়েছিল। তবে পুলিশ দ্রুত দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন