বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে নদীর তীরে মিলল নারী ও নবজাতকের মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গুনটিয়া এলাকায় নদীর পাড়ে দুর্গন্ধ পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারা উৎসের সন্ধানে গিয়ে মাটির ওপরে মানুষের চুল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাটি খুঁড়ে ওই নারীর মরদেহের সঙ্গেই নবজাতকটির মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহত নারী প্রায় ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত্যুর কোনো এক পর্যায়ে হয়তো সন্তানটি প্রসব হয়। পরে দুর্বৃত্তরা তাদের একসঙ্গে মাটিচাপা দিয়ে পালিয়ে যায়।


তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন