জেলার সংবাদ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুজ্জামান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান রাতে তাঁর ভাড়া বাসার বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইসিটি বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

 

ডিবিসি/এসভিএন

 

আরও পড়ুন