বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে ব্রাজিলের বিজয়ে থ্রি-পিস পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিজয়ে নারীদের পোশাক থ্রি-পিস পরে নৃত্য করার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামের এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল জয়লাভ করার পর খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নারীদের থ্রি-পিস পরিধান করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নৃত্য করেন। তার এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি মির্জাপুর উপজেলা বিএনপির নজরে আসলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের এই চিঠি প্রদান করা হয়।

 

বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের দায়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ গণমাধ্যমের কাছে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন