টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাশের খাদে গিয়ে পড়েছে একটি লেগুনা। এসময় লেগুনার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ওই লেগুনা চালক উপজেলার আইসড়াবাড়ি এলাকার মাসুদ ।
নিহতের পরিবার ও রেলওয়ে কর্তপক্ষ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। একই সময় মাসুদ লেগুনা নিয়ে বাড়ি ফিরছিলো৷ এসময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় লেগুটা ছিটকে পাশের খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবার।
ডিবিসি/ আরএফই