জেলার সংবাদ

টাঙ্গাইলে হামে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গতকাল একই উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাস বয়সী এক শিশু মারা যায়। এ নিয়ে গত দুই দিনে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। এদিকে রোগীর চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামের রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে আড়াই মাস থেকে ১৩ মাস বয়সী মোট ২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

 

রোগীর স্বজনরা জানিয়েছেন, শিশুদের শুরুতে জ্বর ও কাশি ছিল। পরে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর হাম শনাক্ত হয়। আগে থেকেই অসুস্থ থাকায় অনেক শিশু টিকা নিতে পারেনি। এছাড়া হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা।

 

সার্বিক পরিস্থিতি নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এসব চাহিদার কথা উল্লেখ করে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন