রাজনীতি, জেলার সংবাদ

টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ০৫:২১:৪১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ।

বুধবার রাত ৮টায় ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় এই ব্যবস্থা নিয়েছে প্রশাসণ।

বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায়  ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন