বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

টানা ছয় দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যে ধস

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের টানা ছয় দিনের ধর্মঘটে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ভয়াবহ ধস নেমেছে।

এই অচলাবস্থায় ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং প্রায় ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা পড়েছে। জেটিতে পণ্য খালাসের অপেক্ষায় দেড় শতাধিক জাহাজ ভাসছে, যার ক্ষতিপূরণ বাবদ দৈনিক কোটি টাকা গচ্চা যাচ্ছে। 

 

বন্দর ও বেসরকারি ডিপোতে প্রায় ১৩ হাজার একক রপ্তানি পণ্যের কনটেইনার আটকে আছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে রমজানের আগে তীব্র জাহাজ জট তৈরি হবে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নিরূপণে সরকার কাজ শুরু করেছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন