জেলার সংবাদ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১টার দিকে ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ।


সোমবার দুপুরে তাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।


গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।


ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিল। তাই রবিবার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেই খবর শুনেই তিনি তার কাঠের ঘরের পাটাতনের কোনায় গিয়ে লুকান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।


ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন