বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফে আয়কর অফিস ভবনের নিচতলায় মুদির দোকানে আগুন

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় আয়কর অফিস ভবনের নিচতলায় একটি মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) মধ্যরাতে স্থানীয় বাসিন্দা হাবিব উল্লাহর মালিকানাধীন ওই দোকানটিতে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আয়কর ভবনের নিচতলার ওই দোকানটিতে রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

পাশ্ববর্তী বাসিন্দা খোরশেদ আলম দিদার জানান, আগুন দেখার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন