জেলার সংবাদ

টেকনাফে এপিবিএনের অভিযানে অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার ১

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১৬৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় এ তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

 

জানা গেছে, রাত ১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৪ লেদা এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে রাত্রীকালীন টহলরত পুলিশ সদস্যরা ক্যাম্প-২৪-এর বি ব্লকে অবস্থিত বশির আহামদের শেডে বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে বশির আহামদ (৩২) এর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির বাম কোচ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শেড তল্লাশি করে ব্যবহৃত বিছানার বালিশের নিচে একটি চটের ব্যাগের ভেতর সাদাকালো ছাপা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করা হয়। বন্দুকটির হাতল প্লাস্টিকের তৈরি বলে জানায় পুলিশ। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।

 

গ্রেফতার ব্যক্তি বশির আহামদ (৩২), তিনি মৃত নজির আহামদ ছেলে। তার ঠিকানা ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার।

 

পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে


 

আরও পড়ুন