দায়িত্ব নেয়ার ১০ দিন পর বদলি করা হয়েছে টেকনাফ থানার ওসিকে। এদিকে যোগদানের তিনদিনের মধ্যে কক্সবাজার সদর থানার ওসিকেও বদলি করা হয়েছে।
টেকনাফের ওসি মোহাম্মদ আবুল ফয়সলকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানে যুক্ত করা হয়েছে। গত ১১ই আগস্ট টেকনাফ থানার ওসি হিসাবে দায়িত্ব পান তিনি।
এদিকে, কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে। ১৭ই আগস্ট কক্সবাজার সদর থানার ওসির দায়িত্ব নিয়েছিলেন খায়রুজ্জামান।
অপরদিকে, কক্সবাজারের পুলিশ সুপার জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসাবেই দুই ওসিকে বদলি করা হয়েছে।