খেলাধুলা, অন্যান্য খেলা

টেনিসকে বিদায় বললেন মারিয়া শারাপোভা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ১০:১৭:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর কখনো কোর্টে দেখা যাবে না টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে।

৩২ বছর বয়সী রাশান তারোকা চিরতরে টেনিস ব্যাটটা তুলে রাখার সিন্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

বেশ কিছু দিন ধরে ফর্ম আর চোটের সাথে লড়াই করে যাচ্ছিলেন শারাপোভা। সাম্প্রতিক কালে পারফরমেন্স দিয়ে খুব বেশি শিরোনামেও আসেননি। লম্বা ক্যারিয়ারে শারাপোভা জিতেছেন মোট পাচটা গ্রান্ডস্লাম।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আসছেন টেনিস বিশ্ব শাসন করতে। সোনালী ক্যারিয়ারে আছে কালো দাগও। ২০১৬ সালে ধরা পড়েন ডোট টেস্টে। যদিও চিকিৎসকের পরামর্শে রোগমুক্তির জন্যই যে ওষুধ খেয়েছিলেন তাতেই ছিল নিষিদ্ধ উপাদান।

বিদায়ের আগে রেংকিংয়ে ৩৭৩ নম্বর স্থানে নেমে গিয়েছিলেন শারাপোভা; তাই ক্যারিয়ারটা আর লম্বা করতে চাইলেন না।  

আরও পড়ুন