বিবিধ

টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন: আহ্বায়ক আবদুল হাই, সদস্য সচিব জুবায়ের বাবু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল। সংবাদমাধ্যমের পেশাদারিত্ব উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কাউন্সিলে বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও জুবায়ের বাবুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিবিসি নিউজ সম্পাদক লোটন একরাম, একাত্তর টিভি বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টিভি বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইন নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভি বার্তা প্রধান গাউসুল আজম বিপু, দেশ টিভি বার্তা প্রধান ও নির্বাহী পরিচালক মহি উদ্দিন।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়ন এবং এই শিল্পে কর্মরতদের স্বার্থ রক্ষায় নবগঠিত এই কাউন্সিল সক্রিয় ভূমিকা পালন করবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন