আন্তর্জাতিক, পাকিস্তান

ট্রাক থেকে ৩০ পাকিস্তানী অভিবাসী উদ্ধার

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০১:৪৪:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি ট্রাক থেকে ৩০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।তারা সবাই পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে এএফপি। আটকদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।

এ ঘটনায় পাকিস্তানি ট্রাকচালককেও আটক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইতালি সীমান্তের কাছে একটি সড়কে নিয়মিত চেকিংয়ের সময় তাদের উদ্ধার করে ফরাসি পুলিশ।

অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তাদের ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পেছনে কোন সংঘবদ্ধ পাচারকারী দল জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

আরও পড়ুন