বাংলাদেশ, রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩২৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪ টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, ৭টিট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

 

এ ছাড়াও অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন