আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব-কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান দুই দিনের মাথায় স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এর নেপথ্যে গুরুত্বপূর্ণ দুই মিত্র দেশ সৌদি আরব ও কুয়েতের অসহযোগিতা কাজ করেছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, গত রোববার সন্ধ্যায় ট্রাম্প যখন ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দেন, তখন সৌদি আরব এতে গভীর অসন্তুষ্টি প্রকাশ করে। এরপরই রিয়াদ তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং আকাশপথ ব্যবহারের অনুমতি স্থগিত করে ওয়াশিংটনকে জানিয়ে দেয়, তারা এই পরিকল্পনাকে সমর্থন করবে না। সৌদি আরবের পাশাপাশি কুয়েতও এই অভিযানে তাদের সামরিক ঘাঁটি ও আকাশপথ ব্যবহারে যুক্তরাষ্ট্রকে মানা করে দিয়েছে।

 

মিত্রদের এমন অনড় অবস্থানে মূলত ভেস্তে যায় ট্রাম্পের নতুন এই পরিকল্পনা। এর আগে মার্কিন নৌসেনারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিলে তার জবাবে সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছিল ইরান।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হতো, যা বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন