আন্তর্জাতিক, অন্যান্য

ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি: হরমুজে এলে আপনার পা ভেঙে দেবে আমাদের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হাতামি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের বিষয় নিয়ে রসিকতা করাটা একটি বড় ভুল। কারণ এটি ইরান এবং এখানকার রক্ষকরা আগ্রাসীদের `পা ভেঙে দেবে'।

মার্কিন সামরিক উপস্থিতি প্রসঙ্গে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে পারস্য উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে তাদের আর কোনোভাবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রসঙ্গে তিনি আরও জোর দিয়ে বলেন, ওই ঘাঁটিগুলোকে কোনোভাবেই তাদের আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না এবং ইরান কখনোই এটি মেনে নেবে না।


মূলত কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে 'মার্কিন ভূখণ্ডে' পরিণত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক হুমকির পরই ইরানের সেনাপ্রধান এই পাল্টা মন্তব্য করলেন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই সামুদ্রিক রুট দিয়ে ঐতিহ্যগতভাবেই বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান দীর্ঘ বিরোধ ও উত্তেজনার মধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায় থেকে আসা পাল্টাপাল্টি এই বাগ্‌যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে আরও উত্তপ্ত করে তুলেছে।


সূত্র: রয়া নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন