২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার একটি গলফ কোর্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টার দায়ে ৫৯ বছর বয়সী রায়ান রাউথকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছর ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে এই হামলা চালানোর সময় রাউথকে বাধা দেন একজন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচারক আইলিন ক্যানন তার রায়ে উল্লেখ করেন, রাউথের এই অপরাধ নিঃসন্দেহে যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য। যাবজ্জীবনের পাশাপাশি তাকে আরও সাত বছরের অতিরিক্ত সাজাও প্রদান করা হয়েছে। তবে রাউথের আইনজীবী মার্টিন রস এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যাচেষ্টার এই ঘটনাটি তৎকালীন সময়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
ডিবিসি/ এইচএপি