আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত এক মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় সকালে) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই দাবি করেন। তবে তার এই বক্তব্য শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প যখন ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি করছিলেন, ঠিক তার পরমুহূর্তেই ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করার কথা নিশ্চিত করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছোড়া এই নতুন মিসাইল হামলার কারণে ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

 

এদিকে, নিজের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার কড়া হুমকি দিয়েছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে অত্যন্ত কঠোর ও ব্যাপক মাত্রায় হামলা চালানো হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে, অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন