আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি আলোচনার দাবি ‘ভুয়া খবর’: ইরানের সংসদীয় স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে , “একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা তা নির্ধারণ করতে” ইরানের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “এবার ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে; তারা মীমাংসা করতে চায়। তারা শান্তি চায়।” তবে ট্রাম্পের এ আলোচনার দাবি প্রত্যাখান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে দেশটি।

ইরানের সংসদীয় স্পিকার বলেছেন, এই ধরনের দাবিগুলো “ভুয়া খবর” এবং এগুলো “আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে”।


আলোচনার দাবির মধ্যে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ায় তেলের দাম প্রায় ১১ শতাংশ কমে গেছে।
 

তবে ট্রাম্পের মন্তব্য সত্ত্বেও, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আক্রমণাত্মক হামলা অব্যাহত রেখেছে, কারণ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাতভর বাহরাইন, সৌদি আরব এবং কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন