আন্তর্জাতিক

ট্রাম্পের সব আবদার রাখতে আমরা বাধ্য নই: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি অনুরোধ বা দাবি রক্ষা করতে যুক্তরাজ্য বাধ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী। ব্রিটিশ শ্রম ও পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের অত্যন্ত ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক থাকলেও প্রতিটি পদক্ষেপে মার্কিন অবস্থানকে অন্ধভাবে সমর্থন করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। মূলত ইরান ইস্যুতে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ট্রাম্পের ক্রমাগত চাপের মুখেই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

প্যাট ম্যাকফ্যাডেন প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন ‘লেনদেনভিত্তিক’ নেতা হিসেবে অভিহিত করেছেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং দাবিগুলোকে এই বিশেষ প্রেক্ষাপটেই দেখা উচিত। উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরানের পাল্টা হামলায় বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হতে পারে। ট্রাম্পের এই ধরনের বক্তব্যকে তার স্বভাবজাত ভঙ্গি হিসেবেই দেখছে ১০ ডাউনিং স্ট্রিট।

 

ব্রিটিশ এই মন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, ট্রাম্পের প্রেসিডেন্সি অত্যন্ত লেনদেন নির্ভর হলেও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব অনেক গভীর ও দীর্ঘস্থায়ী। বর্তমানের এই জটিল পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাল দেওয়াই এখন লন্ডনের মূল লক্ষ্য। তবে মিত্র দেশ হিসেবে সব সিদ্ধান্তেই যে একমত হতে হবে, প্যাট ম্যাকফ্যাডেনের বক্তব্যে তার ভিন্ন সুরই প্রতিধ্বনিত হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন