আন্তর্জাতিক

ট্রাম্পের সর্বশেষ ইরান-হুমকিকে 'সাইকোটিক' বললেন ডেমোক্র্যাট নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রতিনিধি পরিষদের একজন ডেমোক্র্যাট সদস্য সতর্ক করে বলেছেন যে, ইরানে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জনগণকে "নিরাপত্তাহীন" করে তুলছে। পাশাপাশি, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কুরুচিপূর্ণ বক্তব্যকে তিনি "সাইকোটিক" (মানসিক ভারসাম্যহীন) বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক বিবৃতিতে হাউস রুলস কমিটির সর্বোচ্চ পদমর্যাদার ডেমোক্র্যাট নেতা জিম ম্যাকগভর্ন লেখেন, "যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক মানবিক আইনকে অবমূল্যায়ন করে, তখন আমরা অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করি। এটি আমাদের সবার নিরাপত্তা কমিয়ে দেয়।"

 

তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞরা যুদ্ধে মার্কিন আচরণের বিষয়ে "সতর্কঘণ্টা বাজাচ্ছেন"। এর মধ্যে জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক আইনের "গুরুতর লঙ্ঘন" এবং সম্ভাব্য "যুদ্ধাপরাধের" মতো বিষয়গুলোও রয়েছে।

 

আলাদা একটি পোস্টে ম্যাকগভর্ন ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলোকে "সম্পূর্ণ অপ্রকৃতিস্থ এবং অত্যন্ত বিপজ্জনক" বলেও বর্ণনা করেছেন। তিনি বলেন, "এটি পুরোপুরি সাইকোটিক (মানসিক ভারসাম্যহীন)। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহায়তা (চিকিৎসা) নেওয়া প্রয়োজন।"

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন