আন্তর্জাতিক

ট্রাম্পের সামনে দু’টি পথ খোলা: আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সামনে এখন কেবল একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ অবশিষ্ট আছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গোয়েন্দা সংস্থা। সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের সময় দ্রুত ফুরিয়ে আসছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হয় একটি ভয়াবহ সামরিক অভিযান, নয়তো একটি খারাপ চুক্তির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।

 

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের দেওয়া শান্তি পরিকল্পনার বিষয়টি পর্যালোচনা করবেন। তবে একই সাথে তিনি এই পরিকল্পনাকে বর্তমান অবস্থায় ‘গ্রহণযোগ্য’ বলে মনে করছেন না বলেও উল্লেখ করেন।

 

এদিকে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের পাল্টা জবাবে ইরান ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে দুই মাসের একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে যে, সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং ‘যুদ্ধ শেষ করার’ ওপরই পূর্ণ মনোযোগ দিতে হবে। তেহরান তাদের প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে সব বিদ্যমান সমস্যার চূড়ান্ত সমাধানের দাবি জানিয়েছে।

 

আইআরজিসি আরও জানিয়েছে, এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে বিন্দুমাত্র দুর্বল করতে পারে। ওয়াশিংটনের সামনে এখন কূটনৈতিক বা সামরিক, যেকোনো একটি কঠিন পথ বেছে নেওয়ার সময় উপস্থিত হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন