খেলাধুলা, ফুটবল

ট্রাম্পের হস্তক্ষেপে ব্যালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন ব্যালোগান। লাল কার্ড দেখার কারণে নিয়ম অনুযায়ী তার এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা থাকলেও ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

ফলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ব্যালোগান। ফিফার এই আকস্মিক সিদ্ধান্তে ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করে এই সিদ্ধান্ত পর্যালোচনার অনুরোধ জানান। পরবর্তীতে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প ফিফাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘একটি বড় অবিচার দূর করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ।’

 

তবে ফিফার এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত ফিফার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী এবং তারা এতে ‘হতবাক’।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্র শিবিরে বইছে স্বস্তির বাতাস। ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিক জানিয়েছেন, অনুশীলনে আসার পথে তারা এই দারুণ খবরটি জানতে পারেন। 

 

সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। বালোগুনের ফেরা স্বাগতিকদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নকে জোরালো করলেও, মাঠের বাইরের এই নাটকীয় সিদ্ধান্ত নিয়েই এখন ফুটবল মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন