ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকি তার শাসনামলের "সম্ভবত সবচেয়ে চমকে দেওয়ার মতো এবং পৈশাচিক" ঘটনা বলে সতর্ক করেছেন একজন স্পষ্টভাষী ডেমোক্র্যাটিক সিনেটর।
নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে চরমপত্র দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট "গণ-যুদ্ধাপরাধ সংঘটনের" বিষয়ে তার হুমকিকে আরও জোরালো করেছেন।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মার্ফি বলেন, ইরানের জ্বালানি স্থাপনা এবং সেতুগুলোতে আঘাত হানার যে পরিকল্পনা ট্রাম্প করেছেন, এর ফলে "সেসব কারখানায় কর্মরত এবং রাস্তায় চলাচলকারী হাজার হাজার নিরীহ ইরানি নাগরিক প্রাণ হারাবেন।"
তিনি স্পষ্ট করে বলেন, "এটি একটি যুদ্ধাপরাধ।" সিনেটর মার্ফি আরও যোগ করেন, "তার চারপাশের মানুষজন—যারা তাকে এসব কাজে প্রশ্রয় দেন—তাদের উচিত তাকে এই যুদ্ধাপরাধ করা থেকে বিরত রাখা। এবং তারা যাতে সত্যিই তাকে বাধা দেন, তা নিশ্চিত করতে আমাদেরও সোচ্চার হওয়া উচিত।"
ডিবিসি/কেএলডি