ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হুমকিকে একটি ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ সংঘটনের প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেছেন।
অন্যান্য ইরানি কর্মকর্তাদের সাথে একাত্মতা পোষণ করে পেজেশকিয়ান বলেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও বিশিষ্ট আইনজ্ঞ আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক আলোচনায় তিনি এই বিষয়টি উত্থাপন করেন।
পেজেশকিয়ান বলেন, “আমি আমার ফিনিশ সমকক্ষকে, যিনি একজন আইনবিদ, তাকে এই প্রশ্নটিই করেছি (যে এটি যুদ্ধাপরাধ কি না)।” বিশ্বনেতাদের নীরবতার সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “ইতিহাস সাক্ষী, যারা অপরাধীদের সামনে চুপ থেকেছে, তাদের সবাইকে একদিন চড়া মূল্য দিতে হয়েছে।”
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি