আন্তর্জাতিক

ট্রাম্প-নেতানিয়াহু ও ইইউ ইরানের বিক্ষোভ উসকে দিয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, সম্প্রতি ইরানে সংঘটিত প্রতিবাদ-বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা উসকানি দিয়ে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান দাবি করেন, বিদেশি শক্তিগুলো অনেক নিরপরাধ মানুষকে সজ্জিত করে এই আন্দোলনে যুক্ত করেছে এবং রাজপথে নামিয়েছে। দেশকে টুকরা টুকরা করতে এবং জনগণের মধ্যে সংঘর্ষ ও ঘৃণা ছড়িয়ে দিতেই তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

 

ইরানের প্রেসিডেন্ট বলেন, যেকোনো স্বাভাবিক বিক্ষোভে কেউ হাতে বন্দুক তুলে নেয় না, সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করে না কিংবা অ্যাম্বুলেন্স বা বাজারে আগুন দেয় না। তিনি বলেন, বিষয়টি কেবল একটি সামাজিক আন্দোলন ছিল না; বিদেশি শক্তিগুলো তাদের অভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে দেশ ও সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। তবে বিক্ষোভকারীদের দাবি-দাওয়া নিয়ে সরকারের নমনীয় অবস্থানের কথাও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, তাদের উচিত বিক্ষোভকারীদের সঙ্গে বসা, তাদের কথা ও উদ্বেগের বিষয়গুলো শোনা এবং সেগুলোর সমাধান করা। সরকার তা শুনতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

 

এদিকে তেহরান কর্তৃপক্ষ সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে এবং মৃতের সংখ্যা তিন হাজারেরও বেশি বলে জানিয়েছে। তবে তাদের দাবি, নিহত ব্যক্তিদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা দাঙ্গাকারীদের হাতে প্রাণ হারানো পথচারী। অন্যদিকে পশ্চিমা বিশ্বভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহত মানুষের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হতে পারে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন