বাংলাদেশ, জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে ১ মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলেজ বাজার এলাকায় ১ মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন আরমান নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে এই অঙ্গীকার করেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গোসল শেষে উপস্থিত এলাকাবাসীর সামনে আরমান জানান, অতীতের সব ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না। এখন থেকে সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান তিনি।

 

আরমানের এই সিদ্ধান্তকে স্থানীয় অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে অনেকের মতে, কেবল ঘোষণাই যথেষ্ট নয় বরং তার ভবিষ্যৎ কর্মকাণ্ডই প্রমাণ করবে তিনি সত্যিই মাদকের পথ থেকে সরে এসেছেন কি না। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন