ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর

ঠাকুরগাঁওয়ে ১৭ দিন পর প্রাথমিক স্কুলে উড়ল জাতীয় পতাকা, সেই প্রধান শিক্ষককে শোকজ

ঠাকুরগাও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর সাময়িক বরখাস্ত হওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নম্বর সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে এবার বিভাগীয় মামলায় অভিযোগনামা গঠন ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রংপুর বিভাগ।

রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ৭ জুলাই ২০২৬ তারিখের এক চিঠিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক এই অভিযোগ গঠন করা হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বিদ্যালয়ে পাঠদান চলাকালে ১০ দিন জাতীয় পতাকা উত্তোলন না করা, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কেন চাকরি থেকে বরখাস্ত বা বিধি অনুযায়ী অন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে ডিবিসি নিউজে বিদ্যালয়ে দীর্ঘদিন জাতীয় পতাকা উত্তোলন না করার সংবাদ প্রচারের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রথমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ নতুন এ চিঠির মাধ্যমে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে নেওয়া হলো।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন