বাংলাদেশ, জেলার সংবাদ

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ডিবিসি নিউজের সাংবাদিক নবীন হাসান

ঠাকুরগাও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান (আল ফারাবী হাসান নবীন)।

শনিবার (২৭ জুন) বিকেলে ভোট গণনা শেষে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচন কমিশনার ওয়ালিউল্লাহ এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।

 

শনিবার সকাল ১০টায় প্রেস ক্লাবের হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৩৫ জন ভোটারের অংশগ্রহণে ১১টি পদের মধ্যে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আবদুল লতিফ, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট এবং দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শামীম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এস এম জসিম উদ্দিন।

 

সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং সংগঠক হিসেবে দক্ষতার স্বীকৃতিস্বরূপ নবীন হাসানের এই বিজয় বলে মনে করছেন তার সহকর্মীরা। ২০০০ সালে সাপ্তাহিক 'অন্যায়ের প্রতিবাদ' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হওয়া নবীন হাসান দীর্ঘ ক্যারিয়ারে দৈনিক পত্রালাপ, সোনালী সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক জনতা, এশিয়ান টেলিভিশন, রেডিও ধ্বনি, স্থানীয় দৈনিক লোকায়ন, দ্য রিপোর্ট, ডেইলি বাংলাদেশ এবং বর্তমানে ডিবিসি টেলিভিশন, দৈনিক খবরের কাগজ ও দ্য ফিন্যান্সিয়াল পোস্টে কাজ করছেন। 

 

এর আগে তিনি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় নবীন হাসান নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সকল সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। প্রেস ক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

 

সাংবাদিক মহলে নবীন হাসানের এই বিজয়কে ইতিবাচক নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে এবং তার অভিজ্ঞতার মাধ্যমে প্রেস ক্লাব নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন