ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, বাণিজ্য

ডাকঘর সঞ্চয়পত্রে সুদের হার কমিয়েছে সরকার

ডাকঘর সঞ্চয়পত্রে সুদের হার কমিয়েছে সরকার

জাতীয়, বাণিজ্য

ডাকঘর সঞ্চয়পত্রে সুদের হার কমিয়েছে সরকার

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৫:২৯ অপরাহ্ন

ব্যাংক সুদের হার কমানোর পর এবার ডাকঘর সঞ্চয়পত্রের ওপর সুদের হারও কমালো সরকার।

এখন থেকে ৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রে  ৬ শতাংশ সুদ পাওয়া যাবে। এত দিন যা ছিল ১১ দশমিক দুই আট শতাংশ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে এক বছর মেয়াদে সঞ্চয়পত্রে সুদহার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ, যা আগে ছিল ১০ দশমিক দুই শূণ্য শতাংশ। এছাড়া দুই বছর মেয়াদের সঞ্চয়পত্রে সুদহার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫ শতাংশ। আগে যা ছিল ১০ দশমিক সাত শূণ্য শতাংশ। তবে ডাকঘর সঞ্চয়পত্র ছাড়া অন্য সঞ্চয়পত্রে সুদহার কমায়নি সরকার।

 

আরও পড়ুন