হলিউড

ডাক্তারের ছুরি কাঁচির নিচে জোলির দুই কন্যা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ০৯:২৬:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হলিউড অভিনেত্রী এঞ্ছেলিনা জোলির দুই কন্যাই সম্প্রতি অস্ত্রপচারের মধ্য দিয়ে গেছেন। সে কথা জানিয়েছেন জোলি নিজেই। ভক্তদের উদ্দেশ্যে টাইম ম্যাগাজিনে এ বিষয়ে একটি লেখা প্রকাশ করেছেন জোলি নিজেই।

ছয় সন্তানের গর্বিত জননী, অভিনত্রী, পরিচালক, সমাজসেবী জোলি তার মেয়েদের অনুমতি নিয়েই লেখাটি প্রকাশ করেছেন। জোলি জানান তার ১৫ বছর বয়সী মেয়ে জাহারা এবং ১৩ বছর বয়সী সাইলো সম্প্রতি হিপ সার্জারি করিয়েছে।

দু মাস আগে তার বড় মেয়ে জাহারা হিপ সার্জারি করানোর পর সাইলোও হিপ সার্জারি করিয়েছে। জোলি আরও জানান, আমি তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে সন্মান করি তাই তাদের অনুমতি নিয়েই লিখছি।

জোলি লেখেন, তার মেয়েরা সাহসী। তারা একে অপরের যত্ন নিচ্ছে এমনকি তাদের ভাইও তাদের সমর্থনে তাদের পাশে রয়েছে। 

আরও পড়ুন