ডারউইন টেস্টে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে চতুর্থ দিনে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান। এগিয়ে আছে মাত্র ৫৪ রানে।
৬৭ রানে পিছিয়ে থেকে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস। সুযোগ পেয়েও অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে সাজঘরে ফেরেন ক্যারি।
উইকেটে টিকে থাকতে পারেননি ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৫ রানে। এরপর আবারও মিরাজের আঘাত। এবার তার শিকার ৮ রান করা কামিন্স। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করে অজিরা।
এর আগে প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে স্কোরবোর্ডে ৪২৬ রান সংগ্রহ করে টাইগাররা।
ডিবিসি/ এইচএপি