আন্তর্জাতিক, অন্যান্য

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ান গাড়ি বিক্রয়কর্মী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেলজিয়ামের প্রিন্স লরাঁ ২৬ বছর বয়সী সাবেক গাড়ি বিক্রয়কর্মী ক্লেমঁ ভ্যানডেনকার্কহোভকে আইনত নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন ক্লেমঁ।

প্রিন্স লরাঁ ও বেলজিয়ান সংগীতশিল্পী ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সম্পর্কের সন্তান ক্লেমঁ। ছয় মাস আগে একটি টাউন হল অনুষ্ঠানে তাঁকে প্রিন্সের পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।

 

রাজপুত্রের মর্যাদা পেলেও ক্লেমঁ কোনো রাজকীয় ভাতা পাবেন না। তিনি বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী তালিকাতেও থাকবেন না এবং রাজপরিবারের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন না।

 

বাবার ‘স্যাক্স-কোবুর্গ’ পদবি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ক্লেমঁ। তিনি বলেন, ‘ভ্যানডেনকার্কহোভ নামটি নিয়ে আমি গর্বিত। এই পারিবারিক নাম ত্যাগ করলে আমার জন্য মা যা করেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’

 

ক্লেমঁ জানান, ২০১৩ সালে একটি বিপণিবিতানে প্রিন্স লরাঁর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। তবে তখন তিনি জানতেন না, ওই ব্যক্তিই তাঁর বাবা। ১৬ বছর বয়সে মা তাঁকে বাবার পরিচয় জানান। চার বছর পর তিনি প্রিন্স লরাঁর সঙ্গে যোগাযোগ করেন।

 

একাধিকবার কথোপকথন ও সাক্ষাতের পর প্রিন্স লরাঁ ডিএনএ পরীক্ষার প্রস্তাব দেন। পরীক্ষায় তাঁদের ডিএনএ ৯৯ দশমিক ৫ শতাংশ মিলে যায়।

 

ক্লেমঁর সৎবোন প্রিন্সেস লুইজ এবং সৎভাই প্রিন্স আয়মেরিক ও প্রিন্স নিকোলাস রাজসিংহাসনের উত্তরাধিকারী তালিকায় থাকলেও তিনি সেই সুযোগ পাবেন না। বেলজিয়ামের আইন অনুযায়ী, রাজপরিবারের সীমিতসংখ্যক সদস্যই সরকারি ভাতা ও আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অধিকার পান।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন