রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০২, মামলা ৭১

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৭১টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৪ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, মতিঝিলে ৭২ জন, ওয়ারীতে ৫৫ জন, উত্তরায় ৫০ জন, গুলশানে ৩২ জন, লালবাগে ২৮ জন, গোয়েন্দা বিভাগে ১৯ জন এবং রমনা বিভাগে ১৮ জন রয়েছেন।

 

অভিযানকালে পুলিশ ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এছাড়া একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুটি হেলমেট, দুটি পিকআপ ভ্যান, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন