বাংলাদেশ, রাজধানী

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও অর্থ পাচারের গুরুতর অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্রে জানা যায়, এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ সাবেক এই পুলিশ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি দাখিল করেন। 

 

আবেদনে দুদক উল্লেখ করে, হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যেই দুদকের কাছে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত তথ্য এসেছে, তিনি দেশত্যাগ করে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক। দুদকের এই আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে আদালত তার দেশত্যাগে এই আইনি নিষেধাজ্ঞা জারি করেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন