রাজধানী

ডিএমপি'র নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। 

 

এর আগে সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গত বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস।  

 

বৃহস্পতিবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে তার দায়িত্বভার হস্তান্তর করেন মো. সরওয়ার ।  


 এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর ২৬ ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন