দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের 'বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬' রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আসা ৪৫০ জনেরও বেশি পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মেলনে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস এবং হাউজহোল্ড বিভাগের সামগ্রিক কার্যক্রম, বাজার সম্প্রসারণের নানামুখী কৌশল, নতুন পণ্য ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত উন্নয়ন ও ব্যবসায়িক সহায়তায় বেশ কয়েকটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইপ গ্রুপের সিওও লোকমান হাকিম, ডোর গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও আফজাল হোসেন, বিক্রয় বিভাগের প্রধান শেখর কুমার সাহা, রাজিব কুমার বনিক ও পিজুস মন্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদ।
সেরা পরিবেশকদের পুরস্কৃত করে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ’পরিবেশকরাই এনপলি গ্রুপের মূল চালিকাশক্তি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মান উন্নত করা, ব্যবসার পরিধি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পারস্পরিক অংশীদারত্বকে জোরদার করার মাধ্যমে এনপলি ভবিষ্যতে দেশের নির্মাণসামগ্রী খাতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চায়।’ তিনি আরও জানান, সর্বাধুনিক প্রযুক্তি ও গুণগত মান বজায় রেখে আন্তর্জাতিক মানের নির্মাণসামগ্রী দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের বাজারে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনপলি গ্রুপ বর্তমানে পিভিসি পাইপ, ডোর, ওয়াটার ট্যাংক এবং হাউজহোল্ড- এই ৪টি খাতেই গ্রাহকদের আস্থা অর্জন করে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
ডিবিসি/আরএসএল