বাংলাদেশ, জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ (৩০ মার্চ) সোমবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানিয়েছে, এক-এগারোর অন্যতম কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে গত সোমবার রাতে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে তাঁর ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার একটি মামলায় বর্তমানে তিনি দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে রয়েছেন। অন্যদিকে, গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় বর্তমানে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

গ্রেপ্তারকৃত আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন