বাংলাদেশ, জেলার সংবাদ

ডিজেল নির্ভরতা কমাতে কৃষিতে সোলার ব্যবহারের পরিকল্পনা নেয়া হচ্ছে: কুমিল্লায় কৃষি মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৃষিখাতে পরিবর্তন ও উৎপাদন খরচ কমিয়ে আনতে ডিজেল চালিত সেচ যন্ত্রগুলোকে সৌরশক্তির (সোলার) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে চাষাবাদে ব্যবহৃত ডিজেল চালিত শ্যালো মেশিন ও ডিপ টিউবওয়েলগুলো পর্যায়ক্রমে সোলারের আওতায় আনা হবে। এর ফলে জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা যেমন কমবে, তেমনি কৃষকের উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

বিশ্ব রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সময়ের সাথে সাথে বিশ্ব শক্তির চাহিদাও পরিবর্তিত হয়েছে। আগের তুলনায় বর্তমানের বিশ্ব রাজাদের লক্ষ্য ভিন্ন; তারা এখন মানুষের জীবন, সম্পদ এবং দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। 

 

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের আগে মন্ত্রী কলেজের চারটি দলের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন