জাতীয়, আইন ও কানুন

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানি মামলা

কেরাণীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলসহ তিনজনের বিরুদ্ধে ভয়ভীতি ও মানহানির অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছেন তার আপন খালাতো ভাই আজিজুর রহমান টাইগার।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে ডিপজলের খালাতো ভাই এ. ওয়ান ট্রেডিং বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার মামলাটি দায়ের করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ডিবি পুলিশের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকন।


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা ও দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত।

 

তারই ধারাবাহিকতায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ অগাস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করেন। আরও অভিযোগ করা হয়, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০/১৫ জন ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়াও দাবি করে। তবে জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

 

টাইগার দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। ডিপজল ওই সম্পত্তি নিজের দাবি করে তাকে সমাজে হেয় করতে চেয়েছেন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন