জাতীয়, অর্থনীতি

ডিপো পর্যায়ে জ্বালানি তেলের বরাদ্দ বাড়াল বিপিসি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশজুড়ে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ার ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়য়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রবিবার (১৯ এপ্রিল) রাতে বিপিসির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার থেকে ডিপো পর্যায়ে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।

 

এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা এবং পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত এই দাম আজ (রবিবার) থেকে সারাদেশে কার্যকর হয়।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন