বাংলাদেশ, বিবিধ, স্বাস্থ্য

ডিবিসি-ডিএমকে হেলথ এক্সপ্রেস; চুক্তি স্বাক্ষর

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২৬ ০৭:৫১:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিবিসি নিউজ ও ডিএমকে হেলথ-এর যৌথ উদ্যোগে ‘ডিবিসি-ডিএমকে হেলথ এক্সপ্রেস’ চালুর লক্ষ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ডিবিসি নিউজের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডিবিসি নিউজের পক্ষে সম্পাদক লোটন একরাম এবং ডিএমকে হেলথ-এর পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ব্যারিস্টার ইয়াসিন খান চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে ডিএমকে হেলথ-এর বুথ স্থাপন করা হবে। এসব বুথের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, দক্ষ টেকনিশিয়ান দ্বারা প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনে উন্নত হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা স্বল্পমূল্যে প্রদান করা হবে। এর ফলে রোগীদের যাতায়াত খরচ ও ভোগান্তি কমবে এবং তারা সঠিক চিকিৎসার নিশ্চয়তা পাবেন।


উদ্যোক্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের ধারাবাহিকতায় প্রাথমিকভাবে দেশের ৬৪টি জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করবে ‘ডিবিসি-ডিএমকে হেলথ এক্সপ্রেস’। এসব ক্যাম্পেইনে সাধারণ মানুষকে বিনামূল্যে এবং কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ার ডিজিএম কামরুল ইসলাম রুবেল, সিনিয়র কন্টেন্ট প্রডিউসার মোদক শোভন, এইচআর অ্যাডমিন রাশেদুজ্জামান, ম্যনেজার ফাইনেন্স এন্ড অ্যকাউন্টস মেহেদি হাসান, ডিজিটাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সহকারী ব্যবস্থাপক সোহেল রানা, নির্বাহী কর্মকর্তা এএসএম ফয়সাল, কন্টেন্ট এডিটর মো. হাসান উপস্থিত ছিলেন।


ডিএমকে হেলথ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা নাহিন খান, চিফ টেকনিক্যাল কনসালটেন্ট এম এস রেজা নিশিত, মেডিকেল অ্যাডভাইজার ডাঃ মোহাম্মদ এজাজুল হক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ জিয়াউল করিম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ একরামুল হক জোয়ার্দ্দার এবং এমটিএফ’র কেন্দ্রীয় সভাপতি মো: সোহেল রানা।

 

এসময় ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম বলেন, ডা: মমিন খানের হাত ধরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন ঘটেছে। তার উত্তরসুরিরা প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসনীয় এবং এতে সকলেই উপকৃত হবে। সেই সাথে মানবিক ডিবিসি যখন একত্রিত হয়েছে তখন তা হবে সুদূর প্রসারী।  তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে এই চুক্তিটি ফলপ্রসু হবে এবং ডিবিসি নিউজ সব সময় ডিএমকে এর পাশে থেকে সহযোগিতা করে যাবে।


ডিএমকে হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইয়াসিন খান বলেন, ডাক্তার মমিন খানের পুত্র হিসেবে বাবার রেখে যাওয়া বাকি কাজগুলো আমি করতে চাই। সে সাথে শুধুমাত্র ঢাকামুখি না হয়ে নিজ ইউনিয়ন বা উপজেলায় বসে যেন সবাই স্বাস্থ্য সেবা পেতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবো। এই পদক্ষেপে ডিবিসি নিউজকে পাশে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। যৌথ এই পথ চলা সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন