বাংলাদেশ

ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছানোর পর গতকাল শুক্রবার (১২ জুন) রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্রিকেটারের দাবি, সিএনজিচালিত অটোরিকশা করে বাসায় ফেরার পথে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং এ সময় তার গলা চেপে ধরে লাঠি দিয়ে আঘাত করা হয়।

নাঈম হাসান জানান, রাত ১০টা ২০ মিনিটে তার ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে কোনো গাড়ি না পেয়ে তিনি একটি সিএনজিতে করে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে টোল প্লাজার কাছে একজন ট্রাফিক পুলিশ তাদের থামান এবং লালখান বাজার পর্যন্ত তাদের সঙ্গে আসেন। এরপর পুলিশ পোশাকে একজন এবং সাধারণ পোশাকে আরেকজন ব্যক্তি এসে তাদের গাড়ি তল্লাশি করতে চান।

 

তবে তল্লাশির নামে আকস্মিকভাবে এসআই শফিক নামের এক পুলিশ কর্মকর্তা নাঈমকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেন। ঘটনার কারণ জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয়। 'তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না' এমন মন্তব্য করে নাঈমের কলার চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে মারধরসহ শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন।

 

মারধর ও টানাটানির একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা সাধারণ মানুষ তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করেন। তবে উপস্থিত লোকজন তার পরিচয় নিশ্চিত করার পরও দায়িত্বরত পুলিশ সদস্যরা তা আমলে নেননি এবং নাঈমের গলা চেপে ধরে রাখেন।

 

পরবর্তীতে জাতীয় দলের এই ক্রিকেটারের আটকে থাকার খবর ছড়িয়ে পড়লে এবং বিভিন্ন জায়গা থেকে থানায় ফোন আসতে শুরু করলে পুলিশের আচরণের পরিবর্তন ঘটে। 

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন