জেলার সংবাদ

রংপুরে ৪ হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

 

তিনি বলেন, 'এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসা আমাদের জন্য অনেকদিন ধরে তাদের ডাকা হচ্ছিল। পরে শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং তার বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার তদন্তর স্বার্থেই তাদেরকে নিয়ে আসা হয়েছে।'

 

তবে তাদের গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

 

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার ওই বাসা থেকে গণপতি চক্রবর্তী জয়েল (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

 

এঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

 

ঘটনার দিন ভোরেই প্রতিবেশী মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই রাতেই তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ সিদ্ধার্থের ঘনিষ্ঠ বন্ধু ও বেশ কয়েকজন সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণের জন্য জবানবন্দি নিয়েছেন আদালত।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন